সমুদ্রপাড়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

সমুদ্রপাড়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু
নিহত নারী পর্যটক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয়বর্ষের ছাত্রী। তিনি নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

সৈকতে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় অসাবধানতাবশত ওই নারীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad