শান্তর হুমকি ‘একদম শোয়াই ফেলব’, পাল্টা জবাব মিরাজের

শান্তর হুমকি ‘একদম শোয়াই ফেলব’, পাল্টা জবাব মিরাজের
মিরপুর স্টেডিয়ামের প্রেসবক্সে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কতবারই তো এসেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে খেলেছেন অসংখ্য ম্যাচ, কত বেলা কেটেছে একাডেমি মাঠ, ইনডোরে অনুশীলন করে। কিন্তু সাংবাদিকদের জন্য বরাদ্দ প্রেসবক্সে সোমবারের আগে যাওয়া হয়নি তাদের। উপলক্ষ্য এনে দিল কোয়াব, ক্রিকেটারদের এই সংগঠন বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’। যেখানে অদম্য দলের অধিনায়ক শান্ত ও অপরাজেয় দলের নেতৃত্বে মিরাজ। মাঠের লড়াই শুরুর আগে তাই জমে উঠল বাগযুদ্ধও।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত শান্ত। প্রতিপক্ষকে মজার ছলে হুমকি দিয়ে তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড। এমন ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। তবে কোনো ছাড়াছাড়ি হবে না, একদম শোয়াই ফেলব। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না, সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে আমরাও শুয়ে যেতে পারি। যেকোনো কিছুই হতে পারে।’

শান্তর এই হুমকির জবাবও দিয়েছেন অপরাজেয় দলের অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেই খেলার কোনো মূল্য হয় না। বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছেন, শান্তও দিচ্ছে। ওরা যেহেতু থ্রেট দিচ্ছে, আমরাও দেব। তবে আমরা মাঠে ম্যাচটা জিতেই এই থ্রেটের জবাব দিতে চাই।’

বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ম্যাচ হলেও মাঠে লড়াইয়ের উত্তাপ থাকবে বলে মনে করছেন অদম্য দলের অধিনায়ক শান্ত। সেটা নিয়েও অবশ্য মজা করতে ছাড়লেন না এই বাঁহাতি ব্যাটার,  ‘উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। বেশি উত্তাপ দেখালে পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব, তাই একটু ভয়েই আছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad