রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম | ছবি: টাইমস
Advertisement
Advertisement

রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, ‘রোগ প্রতিরোধে জোর না দিলে সারা দেশকে যদি হাসপাতাল বানাই তাহলে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হবে না। এজন্য সবাইকে মিলে রোগ প্রতিরোধে জোর দিতে হবে। ডাক্তার, নার্স, সাধারণ মানুষ–যেখানে আছি রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।’

শনিবার চট্টগ্রামের কাট্টলীতে ‘হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট’ ভবন নির্মাণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে (এসডিজি) যেই জায়গায় আমাদের চলে যাওয়ার কথা ছিল, সেখান থেকে আমার পিছিয়ে আছি। এজন্য আমাদের চেষ্টা করতে হবে সমন্বিতভাবে কাজগুলোকে এগিয়ে নিতে।’

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহসভাপতি এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

এর আগে, স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম নগরীর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর