রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার তুষার বলেন, ‘ভাই এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে।’

রুহুল কবির রিজভীর চিকিৎসক রায়হান রাব্বানী জানান, বর্তমানে তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। গত দুই দিনে তার শারীরিক অবস্থার দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে শনিবার সকালে রুহুল কবির রিজভীকে হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক তাকে দেখতে হাসপাতালে যান।

এর আগে গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। বুধবার রাতে তাকে দেখতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর