নির্বাচন পরবর্তী সময়ে দেশের কোথাও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফাইড পেজে দলের আমির শফিকুর রহমান এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, ‘বিশেষ করে জামায়াতে ইসলামী, ১১-দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী কিংবা ভিন্নমত পোষণকারী নাগরিকদের ওপর কোনো ধরনের সহিংসতা হলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হচ্ছে।’
দলের নির্বাহী কমিটির এক সদস্য জানান, কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে হটলাইন খোলা হচ্ছে। যেখানে দেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ ঘটনা জানাতে পারবেন।


