রাজধানীতে তরুণীকে গলাকেটে হত্যা

রাজধানীতে তরুণীকে গলাকেটে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামে এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে বিকালে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি ১০ তলা ভবনের সামনে টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা আক্তার লিলি আল রাজী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম সজিব তালুকদার। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউদ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, লিলি বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। ঘটনার সময় তার বাবা-মা গ্রামের বাড়িতে ছিলেন। বাসায় তার আরেক বোন থাকলেও তিনি তখন বাইরে ছিলেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন বলেন, ‘নিহতের গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি।’

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বলে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad