‘রকস্টার’-এর ফার্স্ট লুক, শাকিব ভক্তদের উচ্ছ্বাস

‘রকস্টার’-এর ফার্স্ট লুক, শাকিব ভক্তদের উচ্ছ্বাস
'রকস্টার'-এর ফার্স্ট লুকে শাকিব খান
Advertisement
Advertisement

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন চমক দিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের জন্মদিন উপলক্ষে প্রকাশ করেছেন আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক, যা প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তৈরি করেছে ব্যাপক আলোড়ন।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় পোস্টারটি। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপ ও পেজে।

প্রকাশের চার ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রায় সোয়া এক লাখ রিয়েকশন জমা পড়ে। পাশাপাশি প্রায় আড়াই হাজার শেয়ার এবং সাড়ে ১১ হাজারের বেশি মন্তব্যে সরগরম হয়ে ওঠে পোস্টটি—যা ফার্স্ট লুক ঘিরে ভক্তদের উচ্ছ্বাসেরই ইঙ্গিত দেয়।

দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে মুগ্ধতা, বিস্ময় এবং উচ্চ প্রত্যাশা। অনেকেই শাকিব খানের লুক পরিবর্তনের প্রশংসা করে মন্তব্য করেছেন, তিনি প্রতিবারই নতুনভাবে হাজির হন। কারও মতে, “এটা শুধু লুক না, আগুন!” আবার কেউ লিখেছেন, “ট্রেন্ড ফলো করেন না, বরং ট্রেন্ড তৈরি করেন শাকিব খান।” অনেকে মনে করছেন, গল্প শক্তিশালী হলে সিনেমাটি হতে পারে আরেকটি বড় সাফল্য।

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব মন্তব্যে স্পষ্ট, নতুন এই লুকে শাকিব খানকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে চরিত্রের ভিন্নতা এবং স্টাইলিং নিয়ে প্রশংসা করছেন বেশিরভাগ ভক্ত।

জানা গেছে, নির্মাতা আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় প্রথমবারের মতো রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। চরিত্রটির জন্য গিটার বাজানোও শিখেছেন তিনি।

সব মিলিয়ে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এখন দেখার বিষয়—এই প্রত্যাশা বড় পর্দায় কতটা পূরণ করতে পারেন ঢালিউডের এই জনপ্রিয় তারকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর