জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী ও শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘দিলারা হাফিজ ছিলেন অত্যন্ত মানবিক, স্নেহময়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। দেশের শিক্ষাঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।’
তিনি আরও বলেন, তার শিক্ষামূলক ও সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড বহু মানুষের জীবনে প্রেরণা জুগিয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।
শ্রমমন্ত্রী আরিফুল হক, ‘তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারাল।’ মন্ত্রী বলেন, তার এই অনুপস্থিতি পরিবার, সমাজ ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।


