মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বুধবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

এ সময়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করেন মির্জা ফখরুল ও মাইকেল মিলার। সেইসঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যু নিয়ে মতবিনিময় হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের নানা বিষয়ও তাদের বৈঠকে প্রাধান্য পায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর