মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মাদারীপুরে মসজিদের এক ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেড ঘরের বেড়া উড়ে গেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকালে ৪টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার মসজিদের পাশের একটি ঘরে থাকতেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আকাশ হাওলাদার। গত পাঁচ দিন ধরে অসুস্থতার কারণে ইমাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবর্তমানে ওই মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ একাধিক ব্যক্তির কাছে আকাশের ঘরের চাবি রাখা ছিল।

বিকালে মসজিদের সঙ্গেই থাকা তালাবদ্ধ আকাশের ঘর থেকে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। এ সময় ইমামের ঘরের টিনশেড বেড়া হাতবোমার আঘাতে উড়ে যায়। শব্দ শুনে মূহুর্তেই ওই মসজিদের সামনে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে আলামত সংগ্রহ করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের ধরতে মাঠে নেমেছে একাধিক টিম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর