মাদারীপুরে পেট্রোল মজুতের অভিযোগে দোকান মালিককে জরিমানা

মাদারীপুরে পেট্রোল মজুতের অভিযোগে দোকান মালিককে জরিমানা
অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান। মঙ্গলবার দুপুরে দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেজবা স্টোর নামে একটি দোকানে পেট্রোল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ওই দোকান থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

আরও পড়ুন

জব্দ করা পেট্রোল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযানে মোট প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কেউ জ্বালানি তেল মজুত করলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad