কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসলে নেমে হেলাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌর শহরের পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন শহরের ভৈরবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালের দিকে হেলাল উদ্দিন পঞ্চবটি গ্রামে গোসল করতে পুকুরে নামেন। ডুব দিয়ে তিনি পানিতে তলিয়ে যান।
কিছু সময় পার হওয়ার পরও তিনি ওপরে ভেসে না ওঠায় স্থানীয়রা পুকুরে নেমে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরুৎহাল রিপোর্ট তৈরি করে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, ‘পা ফসকে বৃদ্ধ হেলাল উদ্দিন পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


