বুটেক্সের প্রথম সমাবর্তন শনিবার

বুটেক্সের প্রথম সমাবর্তন শনিবার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে মূল আয়োজন।

সমাবর্তন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সমাবর্তনে অংশ নেবেন মোট ৪ হাজার ১২৬ জন গ্র্যাজুয়েট। এর মধ্যে ৬০ জন মাস্টার্স, ১৯৪ জন এমবিএ ডিগ্রিধারী এবং বুটেক্স অধিভুক্ত কলেজগুলো থেকে থাকবেন ১ হাজার ২৫০ জন গ্র্যাজুয়েট।

আরও পড়ুন

সমাবর্তনে ৪১ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেওয়া হবে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুংগাই ওয়াং এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দাসসহ (এনএসআই) বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জুলহাস উদ্দিন বলেন, ‘বুটেক্সের ইতিহাসে এটি একটি স্মরণীয় ও গর্বের দিন। শৃঙ্খলা ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad