মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২
বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামের দিকে যাচ্ছিল | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

বড়দিনের আগের দিন ভেরাক্রুজের জোন্তেকোমাতলান শহরে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামের দিকে যাচ্ছিল।

জোন্তেকোমাতলানের মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখন পর্যন্ত নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।’

আরও পড়ুন

পৌর কর্তৃপক্ষ আহতদের একটি তালিকা এবং যেসব হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে, সেগুলোর নামও প্রকাশ করেছে।

গত নভেম্বর মাসের শেষ দিকে পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান অঙ্গরাজ্যে এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হন।

এর আগে, গত মে মাসে মেক্সিকো মধ্যাঞ্চলে কয়েকটি বাস এবং ট্রাকের সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়।

ফেব্রুয়ারিতে কামপেচে প্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে ৩৮ জনের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad