বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়, অ্যাকাউন্টে ঢুকতে ভোগান্তি

বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়, অ্যাকাউন্টে ঢুকতে ভোগান্তি
Advertisement
Advertisement

হুট করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পরিষেবায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। রোববার বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ এবং প্ল্যাটফর্মটির মৌলিক বিভিন্ন সুবিধা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যেও এ চিত্র উঠে এসেছে। তবে অনেকে বলছেন, কেবল ফেসবুকের ওয়েব বা কম্পিউটার সংস্করণে বিপর্যয় ঘটেছে। আবার অনেকের অভিযোগ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারেও বেগ পেতে হচ্ছে।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রোববার সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে ফেসবুক-সংক্রান্ত অভিযোগ হঠাৎ করেই বেড়ে যায়। কয়েক মুহূর্ত আগেও যেখানে অভিযোগের সংখ্যা ছিল মাত্র পাঁচটি, সেখানে তা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৫৫৫টিতে।

ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না এবং ফেসবুকের মূল সেবাগুলো ব্যবহারেও সমস্যার মুখে পড়ছেন। অনেকেই ছবি ও ভিডিও আপলোড করতে পারছেন না। ফেসবুকের সঙ্গে যুক্ত বার্তা আদান-প্রদানের সেবাতেও বার্তা পাঠানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

সেবা ব্যবহার করতে গিয়ে অনেকের পর্দায় একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ। সাইট-সংক্রান্ত সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে। অনুগ্রহ করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

তবে এই সেবা বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad