বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে বার কাউন্সিলে ফজলে করিমের আবেদন

বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে বার কাউন্সিলে ফজলে করিমের আবেদন
এ বি এম ফজলে করিম চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এবার বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংবাদিক ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন অনুমোদন দেয়নি বার কাউন্সিল।

বৃহস্পতিবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে পাঁচজনের আবেদন খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বার কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের কোনো নজির নেই। শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতেও বিদেশি আইনজীবীদের সরাসরি মামলা পরিচালনার সুযোগ নেই।

এ ছাড়া বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার অনুমতি দেওয়া হলে পেশাগত অসদাচরণের ক্ষেত্রে তাদের জবাবদিহির আওতায় আনার বিধান বার কাউন্সিল আইনে নেই।

এসব বিষয় বিবেচনায় বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে সরাসরি মামলা পরিচালনার অনুমতি দেওয়া উচিত হবে না বলে মত দেন বার কাউন্সিলের সদস্যরা। তবে আসামিপক্ষের নিয়োগ করা দেশি আইনজীবীদের পরামর্শ দিতে পারবেন বিদেশি আইনজীবীরা। এ কারণেই তাদের বাংলাদেশের আদালতে সরাসরি মামলা পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad