বিএনপি মাঠে নামলে সরকার টিকবে না: গয়েশ্বর

বিএনপি মাঠে নামলে সরকার টিকবে না: গয়েশ্বর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ড্যাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে অন্তর্বর্তী সরকার টিকতে পারবে না বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। কিন্তু এই ত্রুটি বিএনপি করেনি, করেছে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। এখন সব কিছুর ঊর্ধ্বে উঠে সরকারকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় এর দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।’

রোববার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘জাতির সঙ্গে সরকার ও কমিশন যে প্রতারণা করেছে, তা জনগণ বুঝে গেছে। অথচ এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সরকার নীরব। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় বিএনপি যদি মাঠে নামে, সরকার টিকবে কি না, সেটা নিয়েই সন্দেহ।’

বিএনপিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। যারা নির্বাচনকে ভয় পাচ্ছে তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক আবুল কেনান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব একে এম খালেকুজ্জামান দিপু ও দপ্তর সম্পাদক এরফান আহমেদ সোহেল প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর