বাস-মালিক সমিতির অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

বাস-মালিক সমিতির অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারে বাস আটককে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে সড়ক অবরোধ করেছে হবিগঞ্জ বাস-মালিক সমিতির নেতাকর্মীরা।

এতে সড়কের দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। সিলেট বিভাগের সঙ্গে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটটি মৌলভীবাজার জেলার ওপর দিয়ে গেছে। দুই বছর ধরে এ রুটে হবিগঞ্জের বাস চলাচল নিয়ে বিরোধ চলছে দুই জেলার মালিক সমিতির মধ্যে। এ নিয়ে একাধিকবার হামলা, পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।

তারই ধারাবাহিকতায় গত রোববার মৌলভীবাজারের কিছু বাসশ্রমিক শেরপুর সেতু এলাকায় হবিগঞ্জের বাস আটকে দেন। গত শুক্রবার দুই জেলার বাস মালিক সমিতির নেতাকর্মীরা বৈঠক করে বিষয়টি সমাধান করলেও শনিবার সকালে আবারও হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেন মৌলভীবাজারে শ্রমিকরা।

এর প্রতিবাদে দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে হবিগঞ্জ বাস মালিক সমিতি । এতে শত শত গাড়ি আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এদিকে, বিষয়টি সমাধানে বিকালে হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতাদের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর