বাড্ডায় এসি লাগানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাড্ডায় এসি লাগানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মধ্য বাড্ডায় এসি লাগানোর সময় ছয়তলা বাসার ছাদ থেকে নিচে পড়ে ফাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে মধ্য বড্ডা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃতের সহকর্মী মো. রিফাত জানান, তারা বাড্ডায় ‘ইলেক্ট্রা হাব’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করে। সকালে তারা কয়েকজন মিলে মধ্যবাড্ডা বউবাজার এলাকার একটি বাসায় যায় এসি লাগানোর জন্য। সেখানে ছয়তলার ছাদে কাজ করার সময় নিচে পরে গুরুতর আহত হয়। এরপর সেখান থেকে তাকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

তিনি আরও জানান, মৃত ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধীতপুর গ্রামে। বর্তমানে বাড্ডা আদর্শনর এলাকায় একটি মেসে থাকতেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বাড্ডা থানায় জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad