বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে সিম নিবন্ধন, আটক ৩

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে সিম নিবন্ধন, আটক ৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার গভীর রাতে সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস বাবু (২২)। তারা সবাই কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা।

অভিযানে একটি ফিঙ্গার স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, গ্রামীণফোনের ২১টি সিম কার্ড, ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক ছাপযুক্ত ১৪১টি রাবারের কিট, প্লাস্টিক পেপারে থাকা ছয়টি বায়োমেট্রিক ছাপ, নিবন্ধনে ব্যবহৃত কাগজের মার্কিং টেপ ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা স্মার্টফোনে স্মার্ট বিএল ও ককপিট অ্যাপ ব্যবহার করতেন। এসব অ্যাপ ও উদ্ধার করা যন্ত্রপাতির সাহায্যে তারা গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করতেন। পরে সেই ক্লোন ব্যবহার করে বিভিন্ন কোম্পানির সিম তুলতেন।

আরও পড়ুন

পুলিশের দাবি, চক্রটি এসব সিম আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করত। দীর্ঘদিন ধরে তারা এভাবে সিম সংগ্রহ ও বিক্রি করে আসছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ।

বাগেরহাটে এ ধরনের আরও চক্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad