বন্ধ পাটকল সরকারিভাবে চালুর দাবি

বন্ধ পাটকল সরকারিভাবে চালুর দাবি
বুধবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল আয়োজিত সংবাদ সম্মেলন: ছবি: টাইমস
Advertisement
Advertisement

বন্ধ হওয়া পাটকল সরকারিভাবে পুনরায় উৎপাদন চালুসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। তাদের এ দাবি মেনে না নেওয়া হলে ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি সাঈদ আল নোমান।

তিনি বলেন, ‘বিগত সরকারের সময় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের আওতাধীন ২৫টি পাটকলের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। পাট শ্রমিক দল ভেবেছিল বর্তমান অন্তবর্তী সরকার পাটকলগুলো পুনরায় চালু করবে কিন্তু এমনটি হয়নি।’

এ সময় বন্ধ হওয়া পাটকল সরকারিভাবে পুনরায় উৎপাদন চালু, লীজ প্রথা বাতিল এবং শ্রমিকদের বকেয়া পরিশোধ করার ৮ দফা দাবি জানান তারা। এসব দাবি মেনে না নেয়া হলে ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করবে সংগঠনটি।

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান লিখিত বক্তব্যের সময় বলেন, ‘সবচেয়ে উন্নতমানের পাট সোনালী আঁশ দেশে ব্যবহার না হওয়ায় তা পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হচ্ছে এবং তারা পাট দিয়ে উন্নতমানের পাট পণ্য তৈরি করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, অথচ পৃথিবীর সেরা পাট উৎপাদন করেও সঠিক নীতিমালার অভাবে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছি। পাটকল ইস্যুতে হাসিনার দেখানো পথেই হাটছেন বর্তমান অন্তবর্তী সরকার।

তিনি জানান, দেশের পরিবেশ রক্ষাসহ ৩টি বিষয়ে শূন্য অবস্থানে আনার প্রধান উপদেষ্টার যে প্রয়াস তার একটি পলিথিনের বিকল্প হিসেবে পাট পণ্য ব্যবহারের মাধ্যমে সম্ভব।

জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাট শ্রমিকদের অবস্থার উন্নতি বিষয়ক প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের দল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই পাট শ্রমিকদের পক্ষে কাজ করেছেন ও ভবিষ্যতেও করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad