বজ্রপাতে জামালপুরে ২ প্রাণহানি

বজ্রপাতে জামালপুরে ২ প্রাণহানি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরে বজ্রপাতের আলাদা দুই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জেলে শামীম (৩৮) ও কিশোর শ্রমিক সাগর (১৩)।

বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত সময়ে ভারী বৃষ্টি ও বজ্রপাতে এসব ঘটনা ঘটে।

শামীম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার বাসিন্দা। তিনি এক মেয়ের জনক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শামীম আরও কয়েকজন জেলের সঙ্গে নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা নদীতে জাল ভাসতে দেখে কাছে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।

অন্যদিকে, একই দিনে সাপধরি ইউনিয়নে সড়ক নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় বজ্রপাতে সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সে দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মৌসুমের শুরুতেই বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে কর্মরত মানুষজন চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে নদী, মাঠ ও নির্মাণস্থলে কাজ করা শ্রমজীবী মানুষের জন্য ঝুঁকি আরও বেশি। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad