বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে আনা হয়েছে দুটি বুলডোজার

বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে আনা হয়েছে দুটি বুলডোজার
ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার জন্য দুটি বুলডোজার আনা হয়েছে। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারও গুঁড়িয়ে দেওয়ার জন্য দুটি বুলডোজার আনা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বুলডোজারগুলো নিয়ে এসেছেন বলে জানা গেছে।

সোমবার ১২টার দিকে বুলডোজার দুটি আনা হয়।

ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার জন্য দুটি বুলডোজার আনা হয়েছে। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

স্থানীয়রা জানান, ঢাকা কলেজের সামনে থেকে ট্রাকে করে বুলডোজার নিয়ে এসেছেন তারা। এ সময় ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে ধানমন্ডি ৩২ নং সড়কের প্রবেশমুখে অবস্থান করেন। এ সময় শেখ হাসিনার ফাঁসির দাবি জানান ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

একজন আন্দোলনকারী বলেন, ‘গত বছরের জুলাই আন্দোলনে এতো মানুষ হত্যা করেও আওয়ামী লীগের কোনো অনুতাপ নেই। শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে তার পাপ কাটা যাবে না। আর আওয়ামী লীগের শক্তির উৎস ধানমন্ডি ৩২। তাই এটি গুঁড়িয়ে দিয়েই আমরা ফিরব।’

আরও পড়ুন

এদিকে, মুজিবের বাড়ির প্রবেশপথে অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশের বাধায় ৩২ নং সড়কের ভেতরে প্রবেশ করতে না পেরে সড়কের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের বাইরে অবস্থান নেয় তারা।

অবস্থানরত পুলিশ সদস্যরা জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

গণআন্দোলনের মুখে আওয়মী লীগের পতনের পর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে ধানমন্ডি ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad