চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ শাখাওয়াত হোসেন রবিন (৩১) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেখ হাসিনার রায়কে ঘিরে অরাজকতার পরিকল্পনা করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে চট্টগ্রাম শহরেরে চকবাজার, চন্দনপুরাসহ আশপাশের এলাকায় নিজস্ব ‘কিশোর গ্যাং’ গড়ে তুলেন রবিন। পরে তাদের দিয়ে চাঁদাবাজি, খুনসহ নানা অপকর্ম করতেন তিনি।
চকবাজার থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর্শিদা বলেন, রাতে অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।


