ফরিদপুরের পথে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা

ফরিদপুরের পথে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা
এনসিপির নেতা-কর্মীরা। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা পূর্বঘোষণা অনুযায়ী ফরিদপুর পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন।

১৬ জুলাই গোপালগঞ্জ সমাবেশে ছাত্রলীগের হামলার পর, মিলিটারির সাঁজোয়া যানে নিরাপদে তারা খুলনায় পৌঁছান। সেখানে খুলনা সার্কিট হাউজ এবং হোটেল সিটি ইন-এ রাতে থেকে বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে তারা ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়ে যান।

এনসিপি সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর সেখানে পদযাত্রা-পরবর্তী পথসভা করবে তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ হয়ে এদিনের পদযাত্রা শেষ হবে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজন এ পথসভায় অংশ নেবেন।

তাদের খুলনা ত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপির খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, ‘তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে তাদের পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad