প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

গত বছরের ১০ নভেম্বর তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad