পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে
Advertisement
Advertisement

পরিচ্ছন্নতাকর্মীরা যেন মাথা উঁচু করে বাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করে যাচ্ছে।

দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।

সোমবার বিকালে দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ অনুদান বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূরীকরণে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির সংস্থানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

তিনি আরও জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রতিটির জন্য ২ হাজার টাকা এবং তাদের স্থানীয় দুটি মন্দিরে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। তাদের আবাসন সংকট নিরসনে দয়াগঞ্জে নতুন দুইটি ভবন সহ ঢাকা দক্ষিণে আরও ১৭টি ভবন করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, সরকার পরিচ্ছন্নতাকর্মীদের বিনা খরচে চিকিৎসা এবং কোন কর্মীর মৃত্যুতে এককালীন চার লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহা. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহা. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি করপোরেশনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad