পঞ্চগড়ে রাতের আঁধারে শিয়ালের হামলায় আহত ৭

পঞ্চগড়ে রাতের আঁধারে শিয়ালের হামলায় আহত ৭
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে শিয়ালের আক্রমণে সাত জন আহত হয়েছেন। সোমবার রাতে জেলার সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন- সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়া পাড়ার জয়নাল (৩৫)।

আহত ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে হঠাৎ ভিন্ন ভিন্ন জায়গায় কিছু শেয়াল বিচ্ছিন্নভাবে মানুষের ওপর হামলা চালায়। শেয়ালের কামড়ে কয়েকজনের হাত, পা ও কোমরে ক্ষত সৃষ্টি হয়। আহতদের রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেছুর রহমান বলেন, ‘শিয়ালের আক্রমণে আহত হয়ে সাত জন হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর