নোয়াখালীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার নোয়াখালী সদর উপজেলার ‘পেট কাটা খাল’ খননের মাধ্যমে জেলায় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশজুড়ে নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এ কর্মসূচি চালু করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad