সরকার হাঁটছে পুরোনো পথে, অভিযোগ নাহিদ ইসলামের

সরকার হাঁটছে পুরোনো পথে, অভিযোগ নাহিদ ইসলামের
মিরপুরে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সরকার সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তার অভিযোগ, ‘সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।’

সোমবার ঢাকার মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ।

নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান ঘটানো ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও ছিলেন। এনসিপি গঠনের পর সরকারের পদ ছেড়ে হাল ধরেন দলের।

জুলাই আন্দোলনের মূল এজেন্ডাই ছিল সংস্কার। অন্তর্বর্তী সরকারও সবচেয়ে বেশি জপেছিল সংস্কারের প্রসঙ্গ।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের এক মাস না পেরোতেই নাহিদ অভিযোগ করলেন, নতুন সরকার হাঁটছে পুরোনো পথেই।

সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা।

অনুষ্ঠানের সভাপতি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad