নেত্রকোণায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৪

নেত্রকোণায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছয় বছর বয়সী ছেলে রাজিন। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি উপজেলার আমতলী গ্রামে।

দুর্ঘটনায় শাহীনের স্ত্রী তুহীন (২৯) ও মেয়ে মুমু (৭) আহত হয়েছে। অপর মোটরসাইকেলে থাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো. ওয়াশিদ (৩৫) ও তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে ওয়াশিদ ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহীন ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত বাবা ও ছেলের মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad