ধানের শীষে ভোট না দিলে ব্যবস্থা নেব বলা বিএনপি নেতাকে জরিমানা

ধানের শীষে ভোট না দিলে ব্যবস্থা নেব বলা বিএনপি নেতাকে জরিমানা
ভোটারদের হুমকি দেওয়া বিএনপি নেতা এম এ মজিদ | ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার সকালে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মিনহাজুর রহমান দন্ডাদেশ দেয়।

গত ৪ ফেব্রুয়ারি পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতিকের নির্বাচনী এজেন্ট নাসির উদ্দীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এম এ মজিদ ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে খুঁজে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হয় বলেও উল্লেখ করেন তিনি।

অভিযোগের প্রেক্ষিতে বক্তব্যের ভিডিও ফুটেজ, লিখিত জবাব ও দাখিলকৃত অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগটি আমলে নেয়।

এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ লঙ্ঘনের প্রাথমিক উপাদান পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিএনপি নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad