দৌলতপুরে পীর শামীম হত্যাকাণ্ড ও দরবার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ২

দৌলতপুরে পীর শামীম হত্যাকাণ্ড ও দরবার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ২
পীর শামিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনার প্রায় ১৫ দিন পর দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পর এই প্রথম কোন আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন—পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে এই দুজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের আরেক ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় আব্দুর রহমান ওরফে শামীম ওরফে জাহাঙ্গীরের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা।

হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং একপর্যায়ে দরবার প্রধান পীর শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad