ভূমি মন্ত্রণালয়ের সব ডিজিটাল সেবা দেশীয় প্রযুক্তির: মীর হেলাল

ভূমি মন্ত্রণালয়ের সব ডিজিটাল সেবা দেশীয় প্রযুক্তির: মীর হেলাল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব ডিজিটাল সেবা ও সফটওয়্যার বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি। এসব সফটওয়্যার স্বল্প ব্যয়ে উন্নয়ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যারের উদ্ভাবকও চুয়েটের একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার চুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চুয়েটে ভর্তির মাধ্যমে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অংশে যুক্ত হয়েছেন। উচ্চশিক্ষাকে অর্থবহ করতে গবেষণামুখী মনোভাব, অধ্যবসায় ও নিজেকে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স ও স্যামসাংয়ের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের সাবেক শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে কাজ করছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান শিক্ষার্থীরাও ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), ই-পর্চাসহ অধিকাংশ সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম তদারকিতে জিও ফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদক কখনো কোনো সমস্যার সমাধান নয়। এটি মানুষের মেধা ও সম্ভাবনাকে ধ্বংস করে। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad