ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয়ী হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার জুমার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জন্য দোয়া এবং দেশবাসীর কল্যাণ কামনায় ঢাকাসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে বিএনপি স্পষ্ট করেছে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় কোনো ধরনের আনন্দ মিছিল বা সভা আয়োজন করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা সহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী এবং সাধারণ জনগণ দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।


