দুই আউলিয়ার মাজার জিয়ারত করে ভোটের মাঠে লুনা রুশদীর

দুই আউলিয়ার মাজার জিয়ারত করে ভোটের মাঠে লুনা রুশদীর
বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত শেষে মোনাজাত করেন তাহসিনা রুশদীর লুনা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েই মাঠে নেমেছেন তাহসিনা রুশদীর লুনা। তবে এর আগে তিনি জিয়ারত করেছেন সিলেটের দুই আউলিয়া হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার।

তাহসিনা রুশদীর লুনা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর দলের নেতাকর্মীদের নিয়ে পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন তিনি।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে ঘোষিত প্রার্থীর মধ্যে লুনাই একমাত্র নারী প্রার্থী, যাকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন দেওয়া হলো।

তাহসিনা রুশদীর লুনা তার স্বামী ইলিয়াস আলীর সন্ধান পেতে বিশেষ মোনাজাত করেন। দোয়া করেন দেশের শান্তি, সমৃদ্ধি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্যও।

আরও পড়ুন

পরে মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘দীর্ঘদিন ধরে সিলেট-২ আসনের জনগণ বিএনপির প্রতি অনুগত থেকেছে। জনগণের ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই আমি মাঠে নেমেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির যে আন্দোলন, সেখানে আমি জনগণের পাশে থাকতে চাই ‘

মনোনয়ন দিয়ে দল তার উপর যে আস্থা দেখিয়েছে, বিজয়ী হয়ে তার প্রতিদান দেবেন বলেও জানান।

মনোনয়ন দেওয়ায় খালেদা জিয়া ও  তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তাহসিনা রুশদীর।

তিনি বলেন, ‘আমার স্বামী এম ইলিয়াস আলী ছিলেন এই অঞ্চলের জনগণের প্রিয় নেতা। তিনি নিখোঁজ হওয়ার পরও তার আদর্শকে মানুষ হৃদয়ে লালন করে রেখেছে। আমি সেই ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad