ঢামেক ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ঢামেক ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ভবন থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনার সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। আড়াই বছর আগে আল আমিন দেশে আসে। দুইমাস থেকে আবার চলে যান। তাদের কোন সন্তান হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যা দেখা দেয় তার।

তিনি আরও জানান, এছাড়া রিয়ার আরও কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। পাবনা সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয় তাকে। সর্বশেষ তিনদিন আগে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

লতিফ মল্লিক বলেন, ‘ভোরে পাশের বেডের রোগীর স্বজনরা বলে, “আপনার মেয়ে ভবন থেকে লাফ দিচ্ছে।” সাথে সাথে আমি দৌড়ে ধরতেই নিচে লাফ দিয়ে নিচে একটি প্রাইভেটকারের ওপর পরে রিয়া।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে হাসপাতালে নতুন ভবনের ৮তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগী আত্মহত্যা করেছে। তবে স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad