ঢাকায় অটোরিকশার ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

ঢাকায় অটোরিকশার ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে অটোরিকশার ধাক্কায় দিনা বেগম নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পুলিশ লাইন তাগারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মৃত আব্দুল কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে একটি অটোরিকশা দিনা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad