ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাইরে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ১৬-২০ বছর, একজনের ৪১-৪৫ বছর এবং অন্যজনের ৫৬-৬০ বছর।

এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৯৪ জন পুরুষ এবং ৫৩৮ জন নারী। একই সময়ে ১ হাজার ৪২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭১ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন এবং ২১৪ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৫৬ জন।

চলতি বছরে আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৪৬ দশমিক ৯ শতাংশ এবং নারী ৫৩ দশমিক ১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বাইরে ২৮০ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৯ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, খুলনা বিভাগে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন।

চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের বাইরে, যেখানে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৪৯ জন। এরপর খুলনা বিভাগে ১১ হাজার ৭১৭, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৪৯৬, বরিশাল বিভাগে ৯ হাজার ৬২৩ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ হাজার ৪৮৩ জন আক্রান্ত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad