টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার

টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার
উদ্ধার হওয়া অপহৃত শিশু। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর মোহাম্মদ রোহান (৭) নামের এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার সকালে মৌচনী বাজারসংলগ্ন একটি গলিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ রোহান উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ তৈয়ুব।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর শালবাগান এপিবিএন ক্যাম্পের এ-৯ ব্লকের বাসিন্দা রোহান অপহৃত হয়েছে বলে খবর পাওয়া যায়। পরে অনুসন্ধানে জানা যায়, শিশুটি ও তার পরিবার বর্তমানে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাস করছে।

এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালিয়ে মঙ্গলবার সকালে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে শালবাগান ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে মাঝির উপস্থিতিতে পরিবারের সদস্যদের জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার বলেন, ‘অপহৃত শিশুটির সন্ধান পাওয়ার পর এপিবিএন পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মাঝির উপস্থিতিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad