টাঙ্গাইলে জাপা ছেড়ে বিএনপিতে অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে জাপা ছেড়ে বিএনপিতে অর্ধশতাধিক নেতাকর্মী
টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইলে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সালাউদ্দিন টুকু।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, এই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের আরও অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপিতে যোগদান করা নেতাকর্মীরা বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে আসার কারণ ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচিত করা। সবাই ঐক্যবদ্ধ হয়ে টুকুর জন্য কাজ করতে আগ্রহী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad