ঝিনাইদহে বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঝিনাইদহে বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ঝিনাইদহে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে ধানখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসারুদ্দিন মন্ডল ওরফে ইসা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকার মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ইসারুদ্দিন রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

নিহতের ছেলে জুলহক জানান, তার বাবা ছিলেন দিনমজুর কৃষক। শীত মৌসুমে খেজুর গাছ কাটার কাজ করতেন। অন্যান্য গাছিদের খেজুর গাছ কাটার দঁড়ি ও অন্যান্য সামগ্রী তৈরি করে দিতেন।

বুধবার সন্ধ্যায় অজ্ঞাত গাছির বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে হওয়ার পর থেকেই ইসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পায় তার পরিবার।

তার বাবাকে হত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ছেলে জুলহক ।

আরও পড়ুন

প্রতিবেশি মশিউর রহমান জানান, ইসারুদ্দিন মন্ডল নিরীহ মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব না থাকায় তার হত্যার কারণ ধারণা করতে পারছেন না তিনি।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, সকালে স্থানীয় কৃষকদের কাছ থেকে সংবাদ পেয়ে ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসারুদ্দিন মন্ডল নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসারুদ্দিন মন্ডল ওরফে ইসাকে হত্যা করে মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, দাফনের পরে মামলা করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কে বা কারা ইসাকে খুন করেছে তা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad