ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ
বাম থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিরাজী) এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক নোটিশে তাদের লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন এ আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও সিভিল জজ আরিফ হোসেন। শোকজ পাওয়া প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর এস এম নিয়ামুল করিম এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিরাজী)।

নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সব প্রার্থীকে নিজ নিজ পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাসহ সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী ও ক্যাম্প নিজ খরচে এবং নিজ দায়িত্বে সরানোর নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু পরিদর্শনের সময় দেখা যায়, নির্ধারিত সময় পার হলেও ঝালকাঠি ও নলছিটি শহরসহ ঝালকাঠি-২ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এস এম নিয়ামুল করিম ও মোহাম্মদ সিরাজুল ইসলামের নাম ও সম্ভাব্য প্রতীকের পোস্টার রয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করা হয়।

দুই প্রার্থীকে রোববার বেলা সাড়ে ১১ টায় সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেনের কার্যালয়ে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা  হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad