‘জিনের আসরে’ কবর থেকে মরদেহ তুললেন স্বজনরা

‘জিনের আসরে’ কবর থেকে মরদেহ তুললেন স্বজনরা
কবর খুড়ে মরদেহ তুলে নিয়ে গেচগেন স্বজনরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরের মেলান্দহে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করায় তাদের নির্দেশেই রাতে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুনরায় হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়।

শনিবার রাতে মেলান্দহ ও জামালপুরের দুটি বেসরকারি হাসপাতালে মরদেহটি নেওয়া হয়। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন। পরে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত ওই বৃদ্ধার নাম হালিমা বেগম (৬৫)।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, হালিমা নামের ওই বৃদ্ধার মৃত্যু হলে শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়।
দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তারা বলছেন, তাদের মা এখনো জীবিত আছেন।

পরিবারের ওই দাবির পর শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে মরদেহটি মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি পরীক্ষা শেষে চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে নিশ্চিত করেন।

এরপর পরিবারের সদস্যরা মরদেহটি পুনরায় বাড়িতে ফিরে যান। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad