জাবিতে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা

জাবিতে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় শাখা।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।

নবঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন তানভীর আহমেদ শিহাব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাজ্জাদ হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুল ইসলাম রিয়াজ।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সাত কার্যদিবসের মধ্যে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর