জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া।
Advertisement
Advertisement

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হিসেবে প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন আহমদ। এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এরপর বঙ্গভবনে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad