জাতীয় স্মৃতিসৌধে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ সিকদারের নেতৃত্বে নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ সিকদার মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতির প্রধান শক্তি। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশকে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, দুর্নীতি ও বৈষম্য দূর করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, মোহাম্মদ কামরুল ইসলাম, সাদীদ আহমেদ সাদী, হরি প্রসাদ মিত্র, শফি রেজা নূর মজুমদার, মোহাম্মদ আলী লিটনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad