চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাঠবোঝাই লাটাহাম্বারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার রোয়াকুলি গ্রামের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিকালে মোটরসাইকেলে আলমডাঙ্গা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন আব্দুল লতিফ। রোয়াকুলি গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে কাঠবোঝাই অবৈধ যান লাটাহাম্বারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad