হিম শীতল বাতাস, কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। শীতের তীব্রতায় অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ। জেলায় সূর্যের দেখা নেই। বুধবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। বাতাসের তীব্রতায় শীত বেশি অনুভূত হচ্ছে।
তীব্র শীতের কারণে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কম। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন অনেকে।


