আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম (২২) ও মো. সোয়েব শেখ (২০)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় ও ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২২ লাখ টাকা মূল্যের একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad